অসুস্থতাবোধ করায় করোনা পরীক্ষা, ফলাফল নেগেটিভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেলো কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। জ্বর জ্বর অনুভব করায় তিনি করোনা পরীক্ষা করান। করোনা পরীক্ষা করিয়ে তার ফলাফল নেগেটিভ আসে।

আজ তিনি তার ব্যাক্তিগত ফেসবুকে তার এই করোনা পরীক্ষার কথা জানান। তিনি তার পোষ্টে লিখেন, ‘বিগত দুই তিনদিন ধরে প্রচন্ড জ্বর গলা ব্যথা কাশি নিয়ে খুব ভয়ে ছিলাম । গতকালকে করোনা টেস্ট করানোর পর আজকের রেজাল্ট নেগেটিভ আসে । আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।’

করোনাভাইরাসের প্রকপের মধ্যে দিয়ে অন্যান্য ক্রিকেটারদের মত তিনিও ব্যাক্তিগত অনুশীলন শুরু করেছেন। তার নিজ জেলা ফেনিতে তিনি বেশ কিছুদিন অনুশীলন করেছিলেন। এর পর ঢাকায় ফিরে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছেন।

উল্লেখ্য, আগামী শ্রীলঙ্কা সিরিজের জন্য তিনি বিবেচনায় আছে। টেষ্ট দলে অন্তর্ভুক্ত করা হতে পারে তাকে। অভিষেকও হয়ে যেতে পারে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »