হায়দ্রাবাদ একাদশে উইলিয়ামসনকে দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার!

নিউজ ডেস্ক »

নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে একাদশে দেখছেন না সাবেক ভারতীয় ওপেনার এবং বর্তমানে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, ”নবী ভালো করছেন, নবী যদি ভালো ব্যাটিং করতে থাকেন তবে উইলিয়ামসনের জায়গা প্রশ্নবিদ্ধ হতেই পারে। উইলিয়ামসনের জন্য দুশ্চিন্তা হলেও, হায়দ্রাবাদ খুশি হবে মোহাম্মদ  নবীর জন্য, নবী অলরাউন্ডার এবং চলতি সিপিএল দারুন করছেন”

আকাশ চোপড়ার কথা সত্য প্রমানিত হতেই পারে। এবারের সিপিএলে মোহম্মদ নবীর পারফরমেন্স ঈর্ষনীয়। সিপিএলে নবী ৭ ম্যাচে মাত্র ৪.৭৫ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট।ব্যাট হাতেও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ১২২ রান। এদিকে ইউসুফ পাঠান এবং দীপক হুদা না থাকায় ফিনিশিং স্লটে কাউকে দরকার। দুবাই এর পিচে স্পিনের কথা ভেবে সাথে ফিনিশার হিসাবে নবীর কথাই ভাবতে পারে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। নবী-রশিদ জুটিকে ব্যাবহার করতেই চাইবে।

অপরদিকে কেন উইলিয়ামসনের আইপিএল রেকর্ডও তার পক্ষে। ৪১ ম্যাচে ৩৮ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে উইলিয়ামসনের রান ১৩০২ রান। ২০১৮ সালে ৭৩৫ রান করে ঐ আসরের সর্বোচ্চ রানকারীও ছিলেন উইলিয়ামসন।  উইলিয়ামসন গত দুই আসর হায়দ্রাবাদের অধিনায়ক ছিলেন।গত আসর কেনের জন্য খুব ভালো ছিল না। ২২ গড় এবং ১২০ স্ট্রাইকরেটে রান করেন মাত্র ১৫৬। এবারও অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ  ট্রেভর বেলিস এই আসরে হায়দ্রাবাদের নতুন কোচ।

সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোয়াডে এবার বিদেশীদের মধ্য থাকছেন : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন,রশিদ খান, মোহম্মদ নবী, ফ্যাবিয়েন এ্যালেন, মিচেল মার্শ এবং বিলি স্টানলেক।

ফর্মে থাকা এতজনের ভিতর থেকে ট্রেভর বেলিসের জন্য কঠিন হবে ৪ বিদেশির হিসাব মেলানো।

নিউজক্রিকেট২৪/ ইমন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »