স্বস্তির জয় পেল পাকিস্তান

নিউজ ডেস্ক »

অবশেষে ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে প্রথম জয় পেলো পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে  স্বাগতিক  ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে টি-২০ সিরিজ ১-১ সমতায় শেষ করলো পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় এবং ২য় ম্যাচ ইংল্যান্ড জিতে নেয়।

পাকিস্তানের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ আর তরুণ ব্যাটসম্যান হায়দার আলি। হাফিজ ৫২ বলে অপরাজিত ৮৬রানের  মারকুটে এক ইনিংস খেলেন। এছাড়া অভিষিক্ত হায়দার আলি করেন ৩৩ বলে ৫৪ রান।

২০ ওভার শেষে পাকিস্তান ইংল্যান্ডকে লক্ষ্য মাত্রা দেয় ১৯১ রানের। এত বড় রান তাড়া করতে গিয়ে শুরুতে বেয়ারস্ট্রোর উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।এরপর দলীয় ২৬ রানে ডেভিড মালানকে হারায় ইংল্যান্ড। আগের ম্যাচের নায়ক ও ইংল্যান্ড দলপতি এই ম্যাচে ছিলেন বিবর্ণ। তিনি ১০ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন।

এইদিকে দলের বিপর্যয় কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন চাপে থাকা অলরাউন্ডার মঈন আলি। তিনি ৩৩ বলে ৬১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। কিন্তু সেটি দলকে জেতাতে পারেনি। তার ৬১ রানের ইনিংস ও ওপেনার টম ব্যান্টনের ৪৬ রানের ইনিংস দলের পরাজয়ের ব্যাবধান কমিয়েছে শুধু।

পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ ও শাহীন আফ্রিদি ২টি করে উইকেট নেয়। শেষে তাদের নিয়ন্ত্রিত বোলিং এর কারণে পাকিস্তান এই ম্যাচটি ৫ রানে জিতে নেয়। ২০ ওভার শেষে ইংল্যান্ড করে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান। ম্যান অফ দ্যা ম্যাচ হন মোহাম্মদ হাফিজ

স্কোরঃ-

পাকিস্তান-  ১৯০/৪

হায়দার-৫৪, হাফিজ-৮৬

জর্ডান- ২৯/২  মঈন-১০/১

ইংল্যান্ড -১৮৫/৮

মঈন- ৬১, ব্যান্টন- ৪৬

আফ্রিদি- ২৮/২, ওয়াহাব ২৬/২

নিউজক্রিকেট ২৪/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »