নিউজ ডেস্ক »
করোনা ভাইরাস প্রকোপের কারণে মাঠের খেলাধুলা নেই, সসে কারণে বাংলাদেশ দলের হেড কোচ ছুটিতে ছিলেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। তার ফেরার কথা আজ ২ সেপ্টেম্বর তারিখে তবে আজকে নয় পরিবর্তন হয়ে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশে পৌঁছাবেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। মূলত ফ্লাইটের পরিবর্তন হওয়ায় এই দুই দক্ষিণ আফ্রিকানের পৌঁছাতে দেরি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।
বিসিবির এক কর্মকর্তা সুনামধন্য এক পোর্টালে বলেন, ”ডমিঙ্গো এবং কুকের ফ্লাইট পরিবর্তন করা হয়েছে। এতে বুধবারের পরিবর্তে তারা ৪ সেপ্টেম্বর পৌঁছাবে। তবে বুধবার আমরা গিবসনকে পাওয়ার আশা করছি।”
শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি সপ্তাহব্যাপী একটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে। এছাড়া লঙ্কা সিরিজের আগে তিন ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি। যদি কেউ করোনা পজিটিভ হয় তাহলে সিরিজ শুরুর আগেই যেন তাকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া যায়।
এছাড়া পেস বোলিং কোচ ওটিস গিবসনের অবশ্য আজই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিউজক্রিকেট২৪/ এসএস
