নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ছয় মাস পর দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২.৫০ মিনিটে কাতার এয়ারওয়েইসের একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।
এর গত বছরের ২৯ অক্টোবর তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারা দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরেই কাটাতে যাচ্ছে তার সেই নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পূর্বপ্রস্তুতি হিসেবে নিজের ফিটনেস ফিরে পেতে দেশে ফিরছেন সাকিব। আর অনুশীলনের জন্য বেছে নিয়েছেন ক্রিকেটের আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। আর তার সাথে অনুশীলনে থাকবেন সাকিবের বাল্যকালের গুরু নাজমুল আবেদীন ফাহিম এবং সালাহউদ্দিন।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই যেন ক্রিকেট বিশ্বকে আগের মত শাসন করতে পারেন সাকিব সেই জন্যই আইসিসির অনুমতি নিয়ে এই অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সামনে শ্রীলংকা সফর রয়েছে আর সাকিবকে ফেরাতে চায় টিম ম্যানেজমেন্ট। সে কারণে সাকিবের একক অনুশীলনে নজর রাখবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিটনেস কোচ ক্যালিফ্যাতিও।
