স্থগিত হয়ে যাওয়া নিউজিল্যান্ড সিরিজগুলো হবে আগামী বছর

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই বছরের আগস্ট-সেপ্টেম্বরে দেশের মাঠিতে টাইগারদের ২ ম্যাচের টেষ্ট সিরিজ ও নিউজিল্যান্ডের মাঠিতে ৩ ম্যাচের একটি টি-২০ সিরিজ স্থগিত হয়ে যায়। স্থগিত হয়ে যাওয়া সিরিজ গুলো আয়োজন করা হবে আগামীবছর। নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

দেশের মাঠিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেষ্ট সিরিজটি টেষ্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিলো। এদিকে টি-২০ সিরিজটি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজন করার কথা ছিলো। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হয়নি। এটি জুন জুলাইয়ে  হওয়ার কথা ছিলো।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এই সিরিজ গুলো নিয়ে নতুন তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী বছর মাঠে গড়াবে স্থগিত হয়ে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ গুলো হবে।

তিনি বলেন, “নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়েছে যে, আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করবো। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে একটা আমাদের ট্যুর রয়েছে নিউজিল্যান্ডে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »