অবশেষে স্বস্তিতে চেন্নাই, করোনা নেগেটিভ দলের সবাই

নিউজ ডেস্ক »

কয়েকদিন আগে খবর আসে চেন্নাই দলে দশজন করোনা আক্রান্ত হয়েছেন। পরে সংখ্যা আরো তিন বেড়ে গিয়ে দাঁড়ায় তেরোতে। তবে সুখের খবর পেতে বেশিদিন সময় লাগলো না  চেন্নাই সুপার কিংস শিবিরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এই দলটির দুই ক্রিকেটারসহ মোট ১৩ জন কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হয়েছিলেন তাদের প্রত্যেকের রিপোর্ট সোমবার (৩১ আগস্ট) নেগেটিভ এসেছে।

এখানে সব ঠিক নয় পরবর্তী  অনুশীলনের আগে তাদের আরও একবার করে করোনা পরীক্ষা করা হবে। সবকিছু অনুকূলে থাকলে বৃহস্পতিবারই তাদের করোনা পরীক্ষা হতে পারে বলে জানানো হয়েছে চেন্নাই সুপার কিংস দলের পক্ষ থেকে।

এর আগে গত ২৮ আগস্ট চেন্নাই শিবিরে হঠাৎ যেন বজ্রপাতের মতো আঘাত হানে করোনার খবর। প্রথমে জানা যায়, দলটির সঙ্গে যুক্ত অন্তত দশ জন করোনা আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন ক্রিকেটারও আছেন। পরবর্তীতে সংখ্যা বেড়ে তেরোতে গিয়ে দাঁড়ায়। প্রথম করোনা আক্রান্ত সেই ক্রিকেটার হলেন দীপক চাহার। এরপর আরেক ক্রিকেটার ঋতুরাজও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

গতকাল করোনা টেস্টে আক্রান্ত সবার রিপোর্ট নেগেটিভ  এসেছে। যার ফলে এখন আর তাদের অনুশীলনে ফিরতে কোন বাধা নেই। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিতে আরব আমিরাতে পৌঁছেছেন প্রোটিয়া দুই তারকা ফাফ ডু প্লেসি এবং লুঙ্গি এনগিদি।

নিউজক্রিকেট২৪/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »