নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার এই ক্রান্তিকালে যাচ্ছেতাই অবস্থায় আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। দলটির ক্রিকেটার ও ম্যানেজমেন্টের বেশ কয়েকজন ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে। এবার কাটা গায়ে নুনেরছিটে হয়ে আরো একটা ধাক্কা খেতে যাচ্ছে দলটি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে আসন্ন আসরে না খেলার কথা ভাবছেন দলটির অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।
চেন্নাই সুপার কিংস শিবিরে হানা দিয়েছে করোনাভাইরাস। ইতিমধ্যে ক্রিকেটার ও স্টাপ সহ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে চেন্নাইয়ের বেশ কয়েকজন। করোনা আক্রান্ত হওয়ার ভয়ে দলের সাথে আরব আমিরাতে যাননি হরভজন, এবং কি দেশ ছাড়ার আগে দলের ক্যাম্পেও দেখা যায়নি তাকে।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে আসন্ন আইপিএলে না খেলার কথা ভাবছেন হরভজন!
এমন খবর প্রকাশ করে শিরোনাম করেছে ভারতের প্রভাবশালী গনমাধ্যম ইনসাইড স্পোর্টস। ইনসাইড স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে: হরভজনের আগামী মঙ্গলবার দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল। তবে চেন্নাই সুপার কিংসের বর্তমান পরিস্থিতিতে সে উদ্বিগ্ন। সে তার আমিরাত যাত্রা পেছাতে পারে, অথবা এবারের আইপিএলে অংশ না-ও নিতে পারে।
নিউজক্রিকেট / ইফতি মারুফ
