নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাকালেও আইপিএলের এবারের আসরে প্রতিটা দলের আয় কমপক্ষে দেড়শ কোটি হবে। যেখানে আইপিএল মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছিলো প্রশ্ন অথচ এখন প্রতিটা দল পাবে মোটা অঙ্কের অর্থ৷
ভারতে করোনার প্রাদুর্ভাব না কমায় বাধ্য হয়ে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আইপিএলকে সামনে রেখে ইতিমধ্যে আরব আমিরাতে পৌঁছেছে দলগুলো।
এদিকে আইপিএল নির্ধারিত সময়ে শুরু না করার কারণে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হবে ফ্র্যাঞ্চাইজিরা এমন কথা শোনা যাচ্ছিলো। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোও বিসিসিআইয়ের কাছে ক্ষতিপূরণের আবেদন জানায়। কিন্তু ক্ষতিপূরণের এমন দাবিকে অযৌক্তিক বলে কমপক্ষে দেড়শ কোটি রুপি আয় করবে প্রতিটা দল এমনটা জানায় তারা।
দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকতা বলেন, ‘এখন যখন ফ্র্যাঞ্চাইজিগুলোর ভাবা উচিৎ দেশের করোনা পরিস্থিতিতে কীভাবে সামনে এগিয়ে আসা যায় তখন তারা উল্টো টাকা গুনতে বসে গেছে। তারা কি আইপিএল থেকে অর্থ উপার্জন করছে না? এবারের আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৫০ কোটি রুপির মত আয় করবে।’
