নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মার্চে শুরু হওয়ার কথা থাকলেও দুই দফা পিছিয়ে এই মাসে শুরু হবে। তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল চেন্নাই সুপার কিংসের ১৩ সদস্যের কোভিড-১৯ এ আক্রান্ত হবার খবরে বেশ হেলে পড়েছে ক্রিকেট পাড়া। এ ঘটনা নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন চেন্নাইয়ের পেসার জশ হ্যাজেলউড।
এ মাসের শেষের দিকেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ থাকার কারণে অস্ট্রেলিয়ান এই পেসার যোগ দিতে পারেননি চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ক্যাম্পে। জাতীয় দলের ম্যাচ শেষ করে হলুদ শিবিরে দলের সঙ্গে যোগ দেবার কথা রয়েছে তার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি কিছুটা ভাবাচ্ছে এই পেসারকে।
ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হ্যাজলউড সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেখানে সকল তথ্য আসে, এটি অবশ্যই উদ্বেগের বিষয়। আপনার আদর্শিক কোনও সমস্যা নেই। তারা স্পষ্টতই এখন আইসোলেশনে রয়েছে। আমার ধারণা তারা আগামী কয়েকদিনের ভেতর সুস্থ্য হয়ে ফিরে আসবে। এখন আমার পুরো নজর স্পষ্টতই এই টুর্নামেন্টের দিকে।’
এছাড়া আসন্ন তার ইংল্যান্ড সিরিজ নিয়ে জানতে চাওয়া হলে হ্যাজেলউড বলেন, ‘এটি একটি কঠিন সিরিজ হবে … এই মুহুর্তে ইংল্যান্ড তাদের চূড়ান্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে তারা সবসময়ই শক্ত প্রতিপক্ষ। কিন্তু আমরা প্রতিটি খেলাই জয় পাবো বলে আশা করি।’
নিউজক্রিকেট/শাওন
