নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সপ্তাহখানেক আগেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি চাকরি থেকে সরে গিয়েছেন। তার জায়গাই আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। টাইগারদের সঙ্গে কাজ শুরু করার আগে এই দল নিয়ে নিজের লক্ষ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যান।
সম্প্রতি দৈনিক একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকমিলান বলেন, ‘আমি দুটি বিশ্বকাপ ফাইনাল সহ তিনটি ফরম্যাটে নিউজিল্যান্ডের দলের সাথে পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। সুতরাং, বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
এর আগে জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ফলে বোর্ড ম্যাকেঞ্জির জায়গাই ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছে।
ম্যাকমিলান ২০১৯ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন। তাঁর তত্ত্বাবধানে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। কোচ হিসেবে অভিজ্ঞতার বিচারে খুব একটা পিছিয়ে নেই তিনি।
নিউজক্রিকেট/শাওন
