টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে খেলবেন বাবর আজম

নিউজ ডেস্ক »

পাকিস্তানের রঙিন পোশাকের অধিনায়ক বাবর আজম সমারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নেবেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের পরই তিনি সমারসেটে যোগ দিবেন। এ বিষয়ে শনিবার (২৯শে আগস্ট) নিশ্চিত করেছে সমারসেট ক্লাব।

সেপ্টেম্বরের ২ তারিখ শেষ টি-২০ ম্যাচের পর সমারসেটের হয়ে দলে যোগ দিবেন বাবর। অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত দলটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লীগের শেষ ৭টি ম্যাচ সহ নকআউট পর্বে পৌঁছাতে পারলে সেখানেও বাবরকে পাবেন সমারসেট। গত বছর সমারসেটের হয়ে ৫২.৫৪ গিট্র ৫৭৮ রান করেন বাবর।

এ বিষয়ে বাবর বলেন, “আমি সত্যি উপভোগ করেছি গতবছর সমারসেটের হয়ে খেলা ম্যাচগুলো। আমি পুনরায় সেখানে যাবার অপেক্ষায় আছি। সুস্পষ্ট কারণে, এ বছরটি সবার আশা অনুযায়ী অন্যরকম কাটছে। আমি সাধুবাদ জানাই, পুরো বিশ্ব যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেই সাথে আমরাও ইংল্যান্ডে একি অবস্থায় কাটাচ্ছি।

আমি আশা করি আমি সমারসেটের হয়ে ভালো খেলতে পারবো। সমারসেটের সাথে জানুয়ারীতে চুক্তির কথা থাকলেও করোনার কারণে সেটিতে বাধা পড়েছিলো। তাদের বেশ চেষ্টার পরই এমন পরিস্থিতিতে পুনরায় ঘরোয়া ক্রিকেট মাঠে ফিরেছে।”

বাবরের প্রসঙ্গে সমারসেট ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এন্ডি হ্যারি বলেন, “বাবর অসাধারণ একজন খেলোয়াড়। গত বছর সে দূর্দান্ত খেলেছে আমাদের ক্লাবের হয়ে। আমাদের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগীতা করা হবে। আমি আশা করি বাবরকে আবারো সমারসেটের হয়ে পার্ফম করতে দেখবো”।

নিউজক্রিকেট২৪/ এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »