নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে দুবাই অবস্থানরত চেন্নাই সুপার কিংসের দশের অধিক সদস্যের করোনা পজিটিভ হওয়ার একদিন পর আজ (শনিবার) আরো একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। করোনা পজিটিভ হওয়া ঐ ব্যাক্তির নাম জানা জায়নি।
এর আগে গত ২৮ আগস্ট (শুক্রবার) ধোনির দল চেন্নাই সুপার কিংসের দশের অধিক সদস্যের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ পেয়েছে। তবে এই ব্যাপারে চেন্নাই সুপার কিংস বা আইপিএল পরিচালনা কমিটি এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।
ক্রিকেটভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফোর মাধ্যমে জানা গেছে, করোনা পজিটিভ হওয়া ব্যাক্তিদের মধ্যে মাত্র দুইজন হলেন খেলোয়াড় এবং বাকিরা হলেন সাপোর্টিং স্টাফ। তাছাড়া এদের মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির সিনিয়র কর্মকর্তার স্ত্রী, যদিউ ঐ কর্মকর্তা করোনা নেগেটিভ রয়েছেন।
এদিকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেশে ফিরেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না। এছাড়া এই ঘটনায় দলটি তাদের প্রস্তুতি পর্ব ১লা সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে।
