নিউজ ডেস্ক »
অনেকদিন ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পোপ। এমন অবস্থার মধ্যে খেলেছেন টেস্ট সিরিজও। তবে আর ঝুঁকি না নিয়ে আগামি দুই সপ্তাহের মধ্যেই বাম কাঁধে সার্জারি করাবেন তরুণ এই ক্রিকেটার। যার ফলে অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাঁকে।
কাঁধের ইনজুরি তাকে ভোগাচ্ছিল বেশ আগে থেকেই। শেষ গ্রীষ্মে সময় কাউন্ট্রি ক্লাব সারের হয়ে খেলার সময় এই ইনজুরিতে পড়েন তিনি। এ কারণে সেই সময়ে তিন মাস মাঠের বাইরেও ছিলেন তিনি।
গেল পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ফিল্ডিংয়ের সময় আবারও সেই একই জায়গায় ব্যাথা পান পোপ। এরপর দ্রতু তার এমআরআই করানো হয়। এরপরই অপারেশনের সিদ্ধান্তে নেন পোপ।
এ বিষয় এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বলেছে,”ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পোপ বাম কাঁধের ইনজুরির কারণে চার মাসের জন্য ছিটকে গিয়েছে। ২০২১ সালের শুরুতে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।”
নিউজক্রিকেট২৪/ এসএস
