নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যক্তিগত কারণ দেখিয়ে আরব আমিরাত থেকে দেশে ফিরে গেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান সুরেশ রায়না। ব্যক্তিগত কারণে আইপিএলের পুরো আসরেই তাকে আর দেখা যাবে না।
চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ এক টুইটে জানান, ‘রায়না ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেছেন। আইপএলের এই পুরো মৌসুমের জন্য তাকে আমরা পাচ্ছিনা। তবে আমরা তার ও তার পরিবারের পাশে আছি।’
রায়নার ভারত ফেরত যাওয়ার কারণ কি শুধুই ব্যক্তিগত কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল ২৮শে আগস্ট (শুক্রবার) ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে জানা যায় যে, চেন্নাই সুপার কিংসের প্রায় দশজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং খেলোয়াড়দের মধ্যেও একজন আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। করোনার হানায় চেন্নাই সুপার কিংসকে আরো ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকার আদেশ দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার থেকে চেন্নাইয়ের অফিসিয়াল টিম অনুশীলন শুরুর কথা থাকলেও করোনার হানায় সেটি সম্ভব হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে মাঠে অনুশীলনে নামবে মহেন্দ্র সিং ধোনীর দল। রায়নার দল থেকে ছিটকে যাওয়া ও করোনার হানায় চেন্নাই দল মানসিক ভাবে স্বভাবতই এক প্রকার বিপর্যস্ত।
নিউজক্রিকেট/এইচএএম
