নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল বৃষ্টির কবলে পড়ে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
শুরুতেই বেয়ারস্টো ফিরে গেলে ক্রিজে থেকে ব্যাটিং ঝলক দেখিয়েছেন ওপেনার টম ব্যান্টন। মাত্র ২১ বছর বয়সী এই ওপেনার ৫টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে মাত্র ৪২ বলে ক্যারিয়ার সেরা ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন।
ব্যান্টনের এই বিধ্বংসী ইনিংসের ফলে মাত্র ১৬.১ ওভারে ৬ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর শুরু হয় বৃষ্টির ফুলঝরি। কয়েকঘন্টা সময় পেরিয়ে গেলেও বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তের খাতায় ফেলতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
৩০ আগস্ট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর এক সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাবর আজম এবং ইয়ন মরগানরা। এই ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।
নিউজক্রিকেট/শাওন
