লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারেন সাকিব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ শেষ হতে বাকী আর মাত্র ২ মাস। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ই অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিবের। নিষেধাজ্ঞা শেষ হলে আসছে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএলের প্রথম আসরে দেখা যেতে পারে সাকিবকে। এলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী নভেম্বরে। বিশ্ব জুড়ে টি-টুয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়ানো সাকিব আল হাসানকে এই লিগে নিতে নিশ্চই মুখিয়ে থাকবে ফ্রাঞ্চাইজি গুলো।

এসএলপিএল নামে এর আগেও ফ্রাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ আয়োজন করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিভিন্ন কারণে প্রথম আসর শেষে আর মাঠে গড়ায়নি এই আসর। এবার আবারো নতুন উদ্দামে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়ে আবারো নতুন নামে (এলপিএল) আবারো মাঠে গড়াতে যাচ্ছে এই আসর। জানা গেছে বেশ কিছু তারকা ক্রিকেটারদের নিয়ে এই আসর শুরু করার ছক করছে আয়োজকরা।

এলপিএল নিয়ে বিদেশী গনমাধ্যমের খবর অনুযায়ী এলপিএলের প্রথম আসরে প্রায় ৩০ জন বিদেশী ক্রিকেটার মাঠ মাতাবেন। তারকা ক্রিকেটারদের মধ্যে সাকিব ছাড়াও আয়োজকদের ভাবনায় আছে এবিডি ভিলিয়ার্স, ইয়ন মরগান, যুবরাজ সিং, সুনিল নারাইন, ক্রিস গেইল, এলেক্স হেলস, শেন ওয়াটসন, শোয়েব মালিক ও শহিদ আফ্রিদির মতো টি-টুয়েন্টি লিগ মাতানো তারকা ক্রিকেটাররা।

এলপিএলের প্রথম আসরে মোট ছয়টি দল অংশ নিবে, যার মধ্যে একটি দল হতে পারে পাকিস্তানের। বাকী পাঁচটি দলের নামও ইতিমধ্যে চুড়ান্ত হয়ে গেছে। দল গুলো হলো ডাম্বুলা হকস, গল ডলপিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়ন্স ও ক্যান্ডি তাসস্কার্স।

নিউজক্রিকেট/ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »