নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বলা হয়ে থাকে রেকর্ড গড়ে ভাঙার জন্য। গত এক দশক ধরে তারই প্রমান দিয়ে আসছেন কিছু তারকা ক্রিকেটার। তাদের মধ্যে পিছিয়ে নেই বাংলাদেশর পোস্টার বয় সাকিব আল হাসান ও। শুরু থেকেই একের পর এক অবিস্মরণীয় রেকর্ডে নাম লিখে আসছেন তিনি।শুধু জাতীয় দলেই নয়। দেশী-বিদেশী বহু লিগের অনেক সম্মানচূসক রেকর্ড় তার দখলে। তেমনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনন্য এক রেকর্ডের মালিক সাকিব আল হাসান
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ক্রিকেট আসর। যেখানে খেলার জন্য প্রতিবছর পাড়ি জমায় অনেক ক্রিকেট ফেরিওয়ালা। তাদের মতই অর্ধযুগ ধরে এই আসরে নিয়মিত অংশ নিয়ে আসছেন বাংলাদেশর গর্ব সাকিব আল হাসান।
বিশ্বের অন্যান্য তারকাদের সাথে তালে মিলিয়ে তিনিও ছিলেন দারুন ছন্দে। বেশ কিছু রেকর্ড়ও গড়েন নিজের নামে। ২০১১ সালে প্রথম কলকাতার হয়ে এই আসরে নাম লিখান সাকিব। যা ২০১৭ সাল পর্যন্ত গতিময় ছিলো। এরই মধ্যে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে কলকাতার শীর্ষ বোলার তালিকায় নিজের নাম লিখাতে সক্ষম হন। কলকাতার শীর্ষ পাঁচ বোলারের তালিকায় সাকিবের নাম রয়েছে পাঁচ নম্বরে। সাকিবের মোট শিকার ৪৩ উইকেট।
কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনের উইকেট বরাবরই স্পিন সহায়ক। এবং সেই দলে নিয়মিত সুনিল নারিন, পিযুশ চাওলা, রজত ভাটিয়াটের মত তারকা স্পিনার। তাদের ভীড়ে সাকিবও নিজের জাত চিনাতে ভুল করেন নি। ম্যাচ খেলার সংখ্যা কম থাকায় সাকিবের শিকারের তালিকা বেশ লম্বা হয়নি।
একনজরে শীর্ষ পাঁচজন বোলারের তালিকাঃ
১)সুনীল নারাইন- ১২২ উকেইট
২) পীযূষ চাওলা- ৬৬ উকেইট
৩)আন্দ্রে রাসেল- ৫৪ উকেইট
৪)উমেশ যাদব- ৪৮ উকেইট
৫)সাকিব আল হাসান- ৪৩ উইকেট।
নিউজক্রিকেট/মুস্তাকিম
