নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে সদ্য ৬০০ উইকেটের মাইলফলক অতিক্রম করা ইংলিশ পেসার জেমি এন্ডারসন আবারো করেছেন বাজীমাত।
পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে দারুণ এই কীর্তি গড়ার পাশাপাশি র্যাংকিংয়েও দেখা পেয়েছেন উন্নতির।
কিছুদিন আগে সেরা দশ থেকে ছিটকে পড়া এন্ডারসন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৭ উইকেট শিকার করে আবারো ঢুকে পড়েছেন র্যাংকিংয়ের সেরা দশে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৮ম স্থানে জায়গা করে নিয়েছেন এই ইংলিশ তারকা পেসার।
এন্ডারসন ছাড়াও র্যাংকিংয়ে উন্নতির দেখা পেয়েছেন তাঁর সতীর্থ জস বাটলার ও জ্যাক ক্রলি। প্রথম ইনিংসে ২৬৭ রানের অসাধারণ ইনিংস খেলে ৫৩ ধাপ এগিয়ে জ্যাক ক্রলি উঠে এসেছেন ব্যাটসম্যান র্যাংকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা ২৮ নাম্বারে। অন্যদিকে প্রথম ইনিংসে ১৫২ রান করা ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার উঠে এসেছেন ২১ তম স্থানে।
নিউজক্রিকেট / ইফতি মারুফ
