বাংলাদেশ দলের সাথে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন র‍্যাডফোর্ড‍

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সপ্তাহ দুই আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টবি র‌্যাডফোর্ডকে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সাইমন হেলমটের জায়গাই তাকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশে এসে কাজ করতে এসে দারুণ খুশি এই কোচ।বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। র‍্যাডফোর্ডের ভাষ্যমতে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্সের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের যাত্রায় তাদের সাথে কাজ করা এবং বিকাশে সহায়তা করা আমার পক্ষে বিশেষ সুযোগ হবে। বাংলাদেশ দলের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি।’

এর আগে র‌্যাডফোর্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক একাডেমিতে প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। কোচিং ক্যারিয়ারে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ইংলিশ এই কোচের প্রথম মিশন হবে আসন্ন শ্রীলংকা সফর, যেখানে জাতীয় দলের সঙ্গে সফরে যাচ্ছে এইচপি দলও।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »