স্থানীয় কোচদের দায়িত্ব দিতে চান হেড কোচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাকিবের সময় খারাপ যাচ্ছে? সালাউদ্দিন স্যারের কাছে একটা সেশন করে আসছে, মুশফিক , তামিম, মুমিনুলেরাও তার ব্যতিক্রম নয়। জাতীয় দলের সাথে কাজ করে অনেক হাই প্রোফাইল কোচ, তবুও ক্রিকেটাররা যখন একটু ফর্মহিনতায় ভুগে তখনই স্মরনাপন্ন হয় দেশীয় কোন কোচের। তবে দেশীয় কোচের বেলায় ক্রিকেট বোর্ড পুরো উদাসীন, জাতীয় দলের আশেপাশেও ঘেঁষতে দেয়না কোন দেশীয় কোচকে। তাদের পছন্দ বরাবরই দেশের বাইরে। তবে জাতীয় দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিজ্ঞ চান দেশীয় কচোদেরকে দায়িত্ব দিতে।

দেশীয় কোচদের বেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবহেলা নতুন কিছু নয়, স্থানীয় কোচদের হতে দায়িত্ব দিতে কখনোই রাজি না ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট অঙ্গনে আছেন অনেক অভিজ্ঞ ও সফল কোচ। তারা শুধু ঘরোয়া ক্রিকেটে সফল তা নয় , বিপিএলের মতো আসরেও তারা পেয়েছেন সফলতা। শুধু সফল না তারা অনেকে আবার ক্রিকেটারদের প্রিয় কোচও বটে। বিসিবি দেশীয় কোচদের অবহেলার চোখে দেখলেও বাংলাদেশের বর্তমান হেড কোচ রাসেল ডোমিজ্ঞ চান স্থানীয়দের হতে দায়িত্ব দিতে

জাতীয় দলের কোচিং স্টাফে একজন দেশীয় কোচের অভাব অনুভব করছেন ডোমিজ্ঞ। একজন দেশীয় কোচ দলের সাথে থাকলে ক্রিকেটারদের সুবিধা হতো ভালো মন্দ বুঝতে। অন্তত এই পরিস্থিতিতে একজন দেশীয় স্টাফ থাকলে তিনি দলের সাথে কাজ করতে পারতেন। এই আফ্রিকান কোচের ভাবনা ২০২৩ বিশ্বকাপের পরে একজন দেশীয় কোচের হতে দলের দায়িত্ব তুলে দিবেন। বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্যই এমন পরিকল্পনা এই সাবেক আফ্রিকান কোচের।

দেশীয় কোচের বিষয়ে রাসেল বলেন, ‘অবশ্যই আমি যেন শেষ বিদেশি কোচ হই,বাংলাদেশে কাজটা উপভোগ করছি, ২০২৩ বিশ্বকাপের লক্ষ্য নিয়ে এগোচ্ছি । আমার পরে দেশীয় কারো দায়িত্ব নেওয়া উচিত, সেটা দেশের জন্য ভালো হবে।’

নেইল ম্যাকেঞ্জির দায়িত্ব ছাড়া নিয়ে রাসেলের ভাষ্য,’ ছেলে মেয়ে পরিবার ছেড়ে বিদেশে টানা কাজ করা কষ্টকর, দেশে সন্তানদের সময় দিতে হয়, তাদের পড়া লেখা ও স্ত্রীর চাকরি আছে।সাজানো সংসার ছেড়ে চাইলেই ঢাকায় এসে থাকা সম্ভব হয় না দীর্ঘ সময়। এজন্য ভালো সুযোগ সুবিধা দিলেও একজন বিদেশী কোচ দীর্ঘদিন কাজ করতে পারেন না। একজন দেশীয় কোচ থাকলে এই সমস্যা টা হয় না, এজন্য স্থানীয় কোচ থাকা জরুরি।’

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »