বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এ বছরেই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তিতে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের নতুন চুক্তিতে বেড়েছে ক্রিকেটেরদের বেতন। তারই পরিপ্রেক্ষিতে এবার বাড়তে যাচ্ছে জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতনও।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিসিবির মহিলা শাখার চেয়ারম্যান নাদেল চৌধুরী ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘আমরা ওদের বেতন বাড়াবো, এমনকি ম্যাচ ফিও বাড়ানো হবে। একেবারে অনেক হবে না। অল্প অল্প করে বাড়ানো হবে। বেতন ১০-২০ ভাগ বাড়ানো হবে। ম্যাচ ফি কয়েক গুণ বাড়বে। এটা অবশ্যই আমাদের অনুপ্রাণিত করবে। এমনিতে আমাদের সুযোগ-সুবিধা খারাপ না। যা দিচ্ছে বিসিবি। আরো ভালো করতে, আরো বেশি সুযোগ-সুবিধা দরকার। বেতন, ম্যাচ ফি বাড়ানো হয় যদি, তাহলে এটা ভালো পদক্ষেপ। পারিশ্রমিক বাড়ালে সবাই আত্মবিশ্বাস পাবে। এটা আমাদের ভালো খেলতে উৎসাহ দিবে।’

উল্লেখ্য, পুরুষ দলের তুলনায় নারী দলের বেতন, ম্যাচ ফির ভেতর টাকার বিদ্যমান অনেক। চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জাতীয় দলের নারী ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে ২০ হাজার করে প্রতি মাসে বেতন পান নারী ক্রিকেটাররা। আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন ২০ ক্রিকেটার।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »