স্পন্সর ও সম্প্রচার স্বত্ব নিয়ে বিসিবির দুশ্চিন্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা সফরে উদ্দেশ্যে সেপ্টেম্বরের ২৪ তারিখে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল । প্রায় চূড়ান্ত হয়ে গেছে লঙ্কা সফরের দিনক্ষণ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো ঠিক করতে পারেনি দলের স্পন্সরশিপ এবং সম্প্রচার সত্ত্ব। তিন মাস আগে শেষ হয়েছে স্পন্সর, ও ব্রডকাস্টিং চুক্তির মেয়াদ। তবে করোনার কারণে তিন মাস কেটে গেলেও এখনো নতুন চুক্তি করতে পারেনি বিসিবি। তবে বোর্ডের আশা দ্রুতই নতুন স্পন্সর পাবে তারা।

তিন মাসেও নতুন স্পন্সর না পেলেও বিসিবির ধারণা তারা খুব দ্রুতই নতুন চুক্তিতে যেতে পারবে। এই পরিস্থিতিতে দীর্ঘমে়য়াদি চুক্তি না পেলেও স্বল্প মেয়াদের চুক্তিতে যেতে চায় বিসিবি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ স্পন্সর ছিলো আকাশ, তাদের সাথেও স্বল্প মেয়াদী চুক্তি ছিলো বিসিবির। বিসিবি সর্বশেষ দীর্ঘমেয়াদি চুক্তিতে ছিলো রবির সাথে। তবে নিয়ম ভঙ্গের কারণ দেখিয়ে সময় শেষ হওয়ার আগেই চুক্তি বাতিল করে মোবাইল অপারেটর রবি l এরপর আকাশের সাথে চুক্তির আগে ইউনিলিভার ও লাইফ বয়ের সাথে স্বল্প মেয়াদি চুক্তিতে ছিলো বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্রডকাস্ট পার্টনার ছিলো গাজী টিভি, তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত জুনে। এরপর খেলা না থাকায় নতুন করে এখনো চুক্তি করেনি বিসিবি। টিভি সত্ন কিনতে তাড়াহুড়া করতে না চাইলেও শ্রীলংকা যাওয়ার আগে এই চুক্তিও সম্পন্ন করতে চায় বোর্ড।বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘমে়য়াদি চুক্তি না করে ছোট ছোট চুক্তি করতে আগ্রহী বিসিবি। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘আমরা মনে করি এই সময়ে যদি আমরা দীর্ঘমেয়াদি চুক্তিতে যাই তাহলে। আমরা আমাদের প্রত্যাশিত মূল্য পাবো না। তাই আমরা সিরিজ বাই সিরিজ স্পন্সরশিপের পরিকল্পনায় যেতে চাই।’

সম্প্রচার সত্ত্ব নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু আমাদের এফটিপির কমিটমেন্ট আগে ছিলো সেটাতে কিছু পরিবর্তন আনতে হচ্ছে,এই বিষয় গুলো নিয়ে আমরা কাজ করছি, এটা চূড়ান্ত হওয়ার পরে আমরা মিডিয়া রাইটসের যে এগ্রিমেন্ট সেটা দীর্ঘমেয়াদি চুক্তিতে যাবো।’

নিউজ ক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »