নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের কথা ভুলেননি নিশ্চয়, কি দুর্দান্ত ব্যাটিং না করেছেন লাল সবুজের বাদশাহ । সাকিবের ব্যাটিং এর এক অমূল্য পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশ্বকাপে, যেন ব্যাটিং চোখে লেগে থাকে। আর সাকিবের এমন ধারাবাহিক ব্যাটিং শুরু হয়েছে তিন নাম্বারে ব্যাট করতে শুরু করার পর থেকে । তিন নাম্বারে ব্যাট করে সাকিব প্রশংসা কুড়িয়েছেন অনেক, এবার সদ্য পদত্যাগ করা বাংলাদেশী ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জী বললেন তিন নাম্বারে সাকিব দুর্দান্ত ।
ক্যারিয়ারের শুরু থেকেই সাকিব খেলেছেন চার নম্বরে, এরপর একটা দীর্ঘ সময় সাকিব ব্যাট করেছেন ৫ নাম্বারে। মাঝখানে একদিন হুট করে তিন নাম্বারে নেমে প্রথম বলেই ডাক মেরে আবারো ফিরে যান সেই পাঁচ নাম্বারেই। নানান সময় ব্যাট হাতে মাঠে এসেছেন ৬/৭ নাম্বারেও। বিশ্বকাপের কিছুদিন আগে থেকে হঠাৎ তিন নম্বরে ব্যাট করা শুরু করেন সাকিব। এবার তিন নাম্বারে দুর্দান্ত খেলা শুরু করেন সাকিব। পুরো বিশ্বকাপ জুড়ে তিন নাম্বারে ব্যাট করে তুলেছিলেন রানের বন্যা । তিন নাম্বার পজিশনে যে সাকিব সেরা সেটা প্রমাণ করেছেন। ক্রিকেট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।এবার সদ্য পদত্যাগ করা ব্যাটিং কোচ তিন নম্বরে ব্যাট করা সাকিবকে বললেন দুর্দান্ত।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ম্যাকেঞ্জি বলেছেন, ‘আমি মনে করি সাকিব তিন নম্বরে দুর্দান্ত। তার মতো খেলোয়াড়ের সবসময় ইতিবাচক মানসিকতা থাকে। তিন নম্বর একটি বিশেষ জায়গা এবং ব্যাটিং করার জন্যও ভালো। আমি মনে করি সে এই সুযোগটা নিতে চেয়েছিল এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিল। সে কিছু কারিগরি পরিবর্তন এনেছিল। তার মতো খেলোয়াড়ের পক্ষে এটা খুবই সহজ। কারিগরি সহায়তা না পেলেও অভিজ্ঞতার কারণে সে মানসিকতা এবং সামর্থ্য দিয়ে যেকোনো উপায় খুঁজে বের করে ফেলতে পারে। এই টুর্নামেন্টে সে যেভাবে খেলেছে তার মানসিকতা এবং কারিগরি দক্ষতা ভালো একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এভাবেই সে বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং তার কিছু ইনিংস দুর্দান্ত ছিল।’
ম্যাকেঞ্জি মনে করেন সাকিব তিন নাম্বারে ব্যাট করার জন্য উপযুক্ত, ম্যাকেঞ্জির ভাষ্য, ‘আমি মনে করি সে তিন নম্বরের জন্য খুব উপযুক্ত এবং সে ব্যাটিং লাইনআপে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে। তিন নম্বরে সে ব্যাটিংয়ের জন্য বেশি সময় পায় এবং ভালো শটস খেলতে পারে। সাকিব বড় মাপের হিটার নয় কিন্তু সে দারুণ টাইমার। সম্ভবত সে স্কিলড হিটার। সে হাসিম আমলার মতো ভালো বোলারদের বিপক্ষেও ভালো ব্যাটিং করতে পারে। সে ভালো বলেও চার মারতে পারে এবং এটা বোলারকে চাপে ফেলে দেয়। সে পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে এবং দলের সেরা ব্যাটসম্যান যদি তিন নম্বরে খেলে এটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট।’
বিশ্বকাপে তিন নাম্বার পজিশনে সাকিবের ব্যাটিং গড় ৮৬.৫৭, ৯ ম্যাচ খেলে সাত ইনিংসেই পেয়েছেন অর্ধশতকের দেখা, যার মধ্যে ২টিকে রূপ দিয়েছেন শতকে। বিশ্বকাপে এই পজিশনে সাকিব রান করেছেন ৬০৬,সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচেই হেসেছে সাকিবের ঐ দুর্দান্ত ব্যাট।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান
