আজহারের ব্যাটিং রিমোট ধরতে দেয়নি লারাকে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অ্যান্ডারসন-ব্রডদের বোলিংয়ের সামনে যেখানে খুবরি খেয়ে পড়ছে পাকিস্তান , সেখানে পাকিস্তানের হয়ে একাই লড়লেন অধিনায়ক আজহার আলী। একমাত্র আজহারের ব্যাটেই এখনো এই টেস্টে টিকে আছে পাকিস্তান। পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রাখা আজহার করেছেন দুর্দান্ত এক শতক। তার এই লড়াকু ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে।

আজহারের শতক মন জয় করেছে যেমন ক্রিকেট প্রেমীদের তেমনি ক্রিকেট কিংবদন্তিদেরও। ক্যারিবিয়ান কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা তো টিভির রিমোট হাতে নেওয়ার সাহস পর্যন্ত পাননি।সাতসকালে ঘুম থেকে উঠে খেলা দেখেই সময় পার করার কথা ভেবে রেখেছিলেন লারা। তার ইচ্ছে ছিল গলফ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আর সাউদাম্পটন টেস্ট দেখার। তবে আজহারের ব্যাটিংয়ে মুগ্ধ লারা আর অন্য ইভেন্টে নজর দেওয়ার সুযোগ পাননি, সময়টা পার করেছেন আজহারের ব্যাটিং দেখেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লারা লিখেন, ‘রবিবার সকালে ঘুম থেকে উঠে ভাবলাম কিছু টেস্ট ক্রিকেট দেখবো, সিপিএল দেখবো, গলফ দেখবো আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটাও দেখব। তবে সারাদিন কেটে গেছে এক জায়গায় বসেই। অধিনায়ক আজহারের ব্যাটিং তার দলকে টেস্টে টিকিয়ে রেখেছে, তা না হলে ম্যাড়মেড়ে একপেশে ম্যাচই হত। আমি অন্যতম সেরা একটি টেস্ট শতক দেখলাম। আধুনিক ক্রিকেটে অধিনায়কোচিত অন্যতম সেরা ইনিংস। ত্রিনবাগো নাইট রাইডার্সের খেলা ছিল সিপিএলে, তবে আমি রিমোটই ধরিনি! ভালো খেলেছে আজহার।’

ইংলিশ পেসারদের কাছে যখন পাকিস্তানি সব ব্যাটসম্যান ধরাশয়ী, সবাই আসা যাওয়ায় ব্যাস্ত, তখন এক প্রান্তে দেওয়াল হয়ে দাড়ালেন আজহার। খেললেন দৃঢ় প্রত্যয়ী এক। ১৪১ রানের ইনিংস। তাও আবার অপরাজিত, এমন নান্দনিক ব্যাটিং দেখে আজহারের প্রশংসা করাটা অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক বিষয়।

নিউজ ক্রিকেট/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »