যুবাদের ক্যাম্পের সব বিষয় জানালেন ব্যাটিং কোচ মেহরাব অপি

নিউজ ডেস্ক »

গতকাল থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। চলতি এই ক্যাম্পে ৪৫জন ক্রিকেটারকে তিন গ্রুপে ভাগ করে চলছে অনুশীলন। শুরুর দিন থেকে ব্যাটসম্যান এবং বোলারদের স্কিল নিয়ে কাজ করছেন যুব দলের কোচরা।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় যুবাদের অনুশীলনের বিস্তারিত বিষয়গগুলি জানিয়েছেন ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি। চলতি ক্যাম্পে যুবা পেসারদের জন্য রয়েছে আলাদা স্কিল অনুশীলনের সুযোগ।

এ বিষয়ে অপি বলেন, ”আমাদের এই ক্যাম্পটা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা স্কিল নিয়ে কাজ করছি ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে। নির্দিষ্ট স্কিল আছে, পেসারদের জন্য আলাদা স্কিল রাখা হয়েছে। পাঁচ দিনের একটা স্কিল ট্রেনিং আছে। স্পিনারদের জন্যু একই, পাঁচ দিনের স্কিল প্রোগ্রাম থাকবে, ব্যাটসম্যানদের জন্যও একই।”

তিনি আরো বলেন,”পাঁচ দিন পর আমরা সিদ্ধান্ত নিয়েছি নেটে ফিরে যাব। যেখানে ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের দেখতে পাবে। আমরা স্কিল ট্রেনিং থেকে পর্যাপ্ত পরিমাণ কালেক্ট করে নেটে যাবো। নেটসে আমরা ৮ দিন সময় পাবো। যেখানে ব্যাটসম্যান, বোলাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।”

সবশেষে পর্যায়ে ক্যাম্পের ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে দিয়ে ম্যাচ অনুশীলন করবেন যুব এই টাইগাররা। আর সেখান থেকেই যুব দলের স্কোয়াড তৈরি করা হবে বলে জানালেন অপি।

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »