নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটে ভারত মানেই সেরা,প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম আসলেই মনে হয় সেরা দলের বিপক্ষে খেলতে হবে। আর যদি বর্তমানে টেস্ট ক্রিকেটের কথা বলেন তাহলে তো ভারতকে এগিয়ে রাখতেই হবে। বর্তমানে ভারতের টেস্ট দলকে অন্যান্য সময়ের থেকে সেরা বলতেই হবে । ভিরাট রাহানে দের নিয়ে যেমন কঠিন ব্যাটিং ভীত, তেমনি পেস বোলিংয়ে ইশান্ত সামির মতো দাপুটে বোলার আছে তাদের, আবার স্পিন ডিপার্টমেন্টেও আছে জাদেজা, অশ্বিনদের মতো অভিজ্ঞ স্পিনার। এমন দলকে তো সেরা বলতে হবেই। এই ভারত দলকে সর্বকালের সেরা বলতে যেমন আপনি দ্বিধা করবেন না, তেমনি দ্বিধা করেননি সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। এর আগে কোহলির দল উঠেছিল টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে । ২০১৮-১৯ মৌসুমে কোহলির নেতৃত্বে এই দলটি প্রথমবারের মতো সিরিজ জিতে আসে অস্ট্রেলিয়া থেকে । এসব সাফল্যের কারণেই এই ভারতীয় দলকে সেরা মানছেন ভারতীয় কিংবদন্তী গাভাস্কার।
গণমাধ্যমের সাথে আলাপকালে গাভাস্কার বলেন, ‘আমি বিশ্বাস করি, দলীয় ভারসাম্যের দিক দিয়েই হোক, সামর্থ্যের দিক দিয়ে হোক, স্কিল বা মেজাজ-এটাই ভারতের এ যাবতকালের সেরা দল। এর চেয়ে ভালো দল তো আমি আর দেখি না। এই দলের যে বোলিং আক্রমণ তা যেকোনও উইকেটে ম্যাচ জেতাতে পারে। এদের কন্ডিশনের সাহায্যের দরকার নেই। ব্যাটিংয়ের দিক দিয়ে বলতে গেলে ১৯৮০’র দশকে দলগুলোর সঙ্গে মিল আছে। কিন্তু ওই দলগুলো বিরাটের দলের বোলারদের মতো বোলার পায়নি’।
পূর্বের ভারতের টেস্ট দলের সাথে বর্তমান টেস্ট দলের তুলনা করতে গিয়ে গাভাস্কার বলেন, ‘আপনাকে রানও করতে হবে। এটা আমরা ২০১৮ সালে ইংল্যান্ডে দেখেছি। দক্ষিণ আফ্রিকায় দেখেছি ২০১৭ সালে। আমরা হয়তো প্রতিবারই ২০টি উইকেট নিতে পেরেছি, কিন্তু যথেষ্ট রান করতে পারিনি। কিন্তু এখন মনে করি আমাদের সেই ব্যাটিংটাও আছে যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান এনে দিতে পারে।’
নিউজ ক্রিকেট/সুফিয়ান
