সাকিবের অনুশীলনের ছক তৈরী করছেন ফাহিম-সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গত বছর অক্টোবর মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা দুই বছরের জন্য (এক বছরের স্থগিতাদেশ) সকল প্রকার ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা শেষ হতে মাস দুয়েক বাকি এখনো। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে ক্রিকেটে ফিরছেন সাকিব।

ক্রিকেটের এই নায়কের প্রত্যাবর্তনে ইতোমধ্যেই তাঁর অনুশীলনের জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর থেকে সাকিব বিকেএসপিতে শুরু করবেন একক অনুশীলন। আর তার অনুশীলন কেমন হবে তার পরিকল্পনা কষার গুরুভার দেয়া হয়েছে তাঁর সাবেক দুই কোচ নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাউদ্দিনকে।

ইতোমধ্যে আকসুর সঙ্গে যোগাযোগ করে বিসিবি নিশ্চিত হয়েছে,সাকিব চাইলে তাঁর প্রস্তুতি পর্বে বোর্ডের সুযোগ-সুবিধা গ্রহণ করেত পারবে। সেই সঙ্গে সাহায্য নিতে পারবেন কোচদেরও। কিন্তু অনুশীলন করতে হবে বাধ্যতামূলক এককভাবে।

সাকিবের অনুশীলনের প্রসঙ্গে দেশের শীর্ষস্থাণীয় দৈনিককে নাজমুল আবেদীন বলেন, ‘ও যখন মাঠে নামবে তখন যেন আগের মতো ভালো খেলতে পারে, সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে আমরা তার ক্রিকেটীয় দিকগুলো নিয়ে তেমন চিন্তিত নই। মাঠে নামার মতো ফিটনেস আনাটাই বেশি চ্যালেঞ্জিং হতে পারে। শুরুতে সেটা নিয়ে কাজ হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ২৪ অক্টোবর শুরু হলে দ্বিতীয় টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব। সেই হিসেবে অক্টোবরের মাঝামাঝি সময়ে সাকিব শ্রীলঙ্কা যাবেন। ততদিন পর্যন্ত বিকেএসপিতে চলবে অনুশীলন। আর যদি সাকিব লঙ্কা সফরে না যায় তবে অবশ্যই বিকেএসপির প্রস্তুতি পর্ব আরোও দীর্ঘায়িত হতে পারে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »