নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেটে ২৯তম বারের মত পাঁচ উইকেট শিকার করলেন জেমস এন্ডারসন। অবশ্য নিজের ৫ম উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে তাকে! নবম উইকেটে এন্ডারসনের একই ওভারে পরপর দু’টি ক্যাচ মিস হয় স্লিপে! প্রথমটি আজহার আলীর ক্যাচ মিস করেন রুড়ি বার্ন্স ও এক বল পরই মোহাম্মাদ আব্বাসের ক্যাচ মিস করেন জ্যাক ক্রাউলি। হতাশা এখানেই শেষ নয়! এন্ডারসনের পরের ওভারেই আবারো আজহার আলীর ক্যাচ মিস, এবার ক্যাচ ছাড়লেন এন্ডারসনেরই আরেক সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ক্যাচ ছাড়লেও ডিরেক্ট থ্রো’তে আব্বাস কে রান আউট করেন ব্রড।
অবশেষে তিনটি ক্যাচ মিসের পর হতাশ এন্ডারসন আশার আলো দেখলেন। শেষ উইকেটে নিজের ব্যক্তিগত করা ১৭তম ওভারের শেষ বলে আবারো স্লিপে ক্যাচ ওঠে, তবে এবার ভুল করেননি সিবলি! ক্যাচ লুফে নিয়ে এন্ডারসনের ঝুলিতে তুলে দেন ক্যারিয়ারের ২৯তম ‘ফিফার’। আনলাকি এন্ডারসন এক ওভারের ব্যবধানেই হলেন লাকি এন্ডারসন।
পাকিস্তানের সাথে তৃতীয় বারের মতো ৫ উইকেট নিলেন তিনি। নাসিম শাহের উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ৫৯৮ তম উইকেট শিকার করলেন জিমি! ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ২ উইকেট! ❤
