নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মাশরাফি বিন মর্তুজার মা-বাবা করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। করোনা আক্রান্ত উভয়ের এই ধাপে নমুনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বাসায় থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তিনি।
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চলতি মাসের শুরুতে নমুনা পরিক্ষা করিয়েছিলেন মাশরাফির পিতা ও বঙ্গবন্ধু স্কোয়াডের সভাপতি গোলাম মর্তুজা স্বপন, এবং মাতা হামিদা মর্তুজা। গত ৮ই আগস্ট নমুনা পরিক্ষার ফলাফল পজেটিভ আসে মাশরাফির মা-বাবার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কার্য চলমান ছিল এতদিন তাঁদের।এরপর দ্বিতীয় ধাপের নমুনা পরিক্ষার পর উভয়ের ফলাফল নেগেটিভ আসে। এই মুহুর্তে করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ মাশরাফির মা-বাবা, বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফারুক।
উল্লেখ্য, মর্তুজা পরিবারে করোনাভাইরাস হানা দিয়েছিল আরো আগে। এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মর্তুজা পরিবারের ৩ সদস্য। মাশরাফি ছাড়াও প্রথম ধাপে আক্রান্ত হয়েছিলেন তার ছোট ভাই মোরসালিন মর্তুজা ও স্ত্রী সুমনা হক সুমি।
যদিও ঘরে বসে ডাক্তারের চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেেন সবাই। মাশরাফির মা-বাবার করোনা মুক্তির মধ্য দিয়ে পুরো মর্তুজা পরিবার এখন করোনা মুক্ত।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি
