আজহার আলীর দুর্দান্ত শতকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথহ্যাম্পটনে নিজেদের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের ১৭তম শতক তুলে নিয়েছেন আজহার আলী। ২০৫ বলে ১৫ চারে সেঞ্চুরির দেখা পান তিনি।

৩০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের কঠিন অবস্থায় দূর্দান্ত এক ইনিংস উপহার দিলেন আজহার আলী। রিজওয়ানের সঙ্গে অসাধারণ এক জুটির পথে শতক করেন তিনি।

অধিনায়ক হিসেবে দ্বিতীয় এবং ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় শতক করলেন আজহার। জুন ২০১৭ এর পর গত ২১ ইনিংসে প্রথমবার দেশের বাইরে (পাকিস্তান/আরব আমিরাত) সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

শতক করার পথে পঞ্চম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন আজহার আলী। ব্যক্তিগত ১৫১ তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ব্যাটেই ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »