নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বপ্রথম ২০০৯ সালের জানুয়ারিতে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হল অফ ফেমের। আইসিসির সঙ্গে সহযোগী হিসাবে রয়েছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
২০০৯ সালে এ সিস্টেম চালু হওয়ার পর থেকেই প্রতি বছর আইসিসি হল অফ ফেম ক্রিকেটের কিংবদন্তিদের এই সম্মাননা দিয়ে থাকে। প্রতি বছরই একের অধিক কিংবদন্তি ক্রিকেটার অন্তর্ভূক্ত হন এই হল অফ ফেমে।
গত বছর এই হল অফ ফেমে যুক্ত হয়েছিলেন শচীন টেন্ডুলকার, ক্যাথরিন ফিটজপ্যাট্রিক ও অ্যালান ডোনাল্ড। এ বছর নতুন করে যুক্ত হয়েছেন আরও ৩জন ক্রিকেটার। এরা হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জ্যাক ক্যালিস, পাকিস্তানের জহির আব্বস এবং অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার লিসা স্থালেকার।
চতুর্থ প্রোটিয়া ক্রিকেটার হিসাবে হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন ক্যালিস। এর আগে ২০০৯ সালে যুক্ত হয়েছিলেন পোলক ও ব্যারি রিচার্ডস। ২০১৯ সালে জায়গা পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড।
আইসিসির হল অফ ফেমে ২৭ তম অজি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন লিসা স্থালেকার। নারীদের ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ১০০০ রান ও ১০০ উইকেটের ডাবল অর্জন করা প্রথম নারী ক্রিকেটার তিনি।
আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়া ৬ষ্ঠ পাকিস্তানি ক্রিকেটার হলেন জহির আব্বাস। এর আগে এই সম্মাননাই নাম লিখিয়েছিলেন হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াদাদ, ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসরা।
নিউজক্রিকেট/শাওন
