ক্রিকেট বিশ্বে পরাশক্তি হবে বাংলাদেশঃ ম্যাকেঞ্জি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট থেকে সাময়িক সময়ের নির্বাসনে গেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।জাতীয় দলের সাথে শ্রীলংকা সফরে যাচ্ছেন না তিনি । বাংলাদেশে কাজ করায় দারুন অভিজ্ঞতা হয়েছে তার, শিষ্যরাও মনে জায়গা করে নিয়েছেন। বিশ্বাস বাংলাদেশ একদিন ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠবে।

বাংলাদেশে কাজে নিজের অভিজ্ঞতা ও সফলতা নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নিয়ে গণমাধ্যমকে ম্যাকেঞ্জি বলেন, ‘আমার মনে হয়না আমি নিজেকে বিচার করতে পারবো। তবে আমি খুবই ভালো দুটি বছর কাটিয়েছি বাংলাদেশে। ছেলেদের কাজের আগ্রহ দারুণ ছিল। ছেলেরাই ভালো বলতে পারবে, আমি কেমন করেছি। তবে আমি অনেক শিখেছি এখানে কাজ করে। আশা করি, ওরাও শিখেছে। যদি এক শতাংশও উন্নতি করে থাকে, তাহলেও ভালো। আশা করি, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হবে।’

২০১৮ সালের ২০ জুলাই বাংলাদেশ জাতীয় বলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পান আফ্রিকান এই কোচ।গ্যারি কারস্টেনের সুপারিশে নিয়োগ পেয়ে ম্যাকেঞ্জি কাজ করেন এবছর পাকিস্তান সিরিজ পর্যন্ত । তার সঙ্গে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। কিন্তু ক্রিকেটারদের থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়ায় এবং ব্যাটসম্যানদের উন্নতি হওয়ায় সেই চুক্তি দুই বছরের জন্য নবায়ন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »