নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা পাহাড়সম ৫৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে এন্ডারসনের গতি আর সুইংয়ে বিধ্বস্ত পাকিস্তানের টপ অর্ডার। ২৪ রানে ৩ উইকেট হারিয়ে দিনশেষ করেছে সফরকারীরা। তিনটি উইকেটই নিয়েছেন এন্ডারসন।
আগেরদিনের করা ৪ উইকেটে ৩৩২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংলিশরা। ক্রাউলি-বাটলারের ব্যাটে পরাস্থ পাকিস্তানি বোলিং ইউনিট! ক্রাউলি তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের মেইডেন ডাবল সেঞ্চুরি। যোগ্য সঙ্গ দিয়ে বাটলার তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। দু’জনে ৩৫৯ রানে রেকর্ডময় জুটিতে ৫৮৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় স্বাগতিকরা। ক্রাউলি ২৬৭ ও বাটলার আউট হন ১৫২ রানে। ৮ উইকেটে ৫৮৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।
পঞ্চম উইকেটে ক্রাউলি-বাটলারের ৩৫৯ রান ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ও টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি এখন। দু’জনে মিলে ভাগ বসিয়েছেন সাকিব-মুশির নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে করা ৩৫৯ রানের জুটির রেকর্ডে।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এন্ডারসনের গতি আর সুইংয়ে ওলট-পালট হয়ে যায় পাকিস্তানের টপ অর্ডার। একাই ৩ উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডার ধসিয়ে দেন জিমি। ২৪ রানে ৩ উইকেট নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
পাকিস্তানের সামনে চোখ রাঙ্গাছে ফলোয়ানের অপরদিকে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে এন্ডারসনের প্রয়োজন আর মাত্র ৪ উইকেট।
নিউজক্রিকেট/এইচএএম
