ঘরোয়া ক্রিকেটে উন্নতি না হওয়ার দায় বিসিবির একার নয়ঃ রতন

নিজস্ব প্রতিবেদক »

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে যতটা উন্নতি করেছে তা এখনো করতে পারেনি ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট এগোলেও এখনো অগোছালো বাংলাদেশের ঘরোয়া লীগ গুলো, এখনো উন্নত হয়নি ঘরোয়া লিগের মান। এর পিছনের দায়টা শুধু বিসিবির না বলে মনে করেন ইংল্যান্ডে কাজ করা বাংলাদেশী কোচ শহীদুল আলম রতন।

বাংলাদেশ ক্রিকেটে ঘরোয়া লীগ গুলো এখনো তেমন উন্নতি করতে পারেনি, যার কারণে ঘরোয়া ক্রিকেট থেকে ক্রিকেটার উঠে এসে জাতীয় মানিয়ে নিতে পারছে না ক্রিকেটাররা। তবে এই উন্নতির না হওয়ার পিছনের দায় শুধু বিসিবির কাধে চাপতে নারাজ ইংল্যান্ডে কাজ করা বাংলাদেশী কোচ শহীদুল আলম রতন। নিউজ ক্রিকেট২৪ এর লাইভে এমনটাই জানান তিনি । দেশে ঘরোয়া ক্রিকেটার কাঠামো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আসলে এটা পুরো ক্রিকেট বোর্ডের দায়িত্ব না, আসলে আমাদের যেটা সমস্যা আমরা নিজেরা সব কিছু কন্ট্রোল করতে চাই, আমি যদি কোন জায়গায় থাকি, তাহলে আমি চাই সবকিছু আমার আন্ডারেই হবে।আসলে এটা সম্ভব না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতো সময় নেই যে অনির্ধ ১৩, অনূর্ধ্ব ১৭ , স্কুল ক্রিকেট চালাবে। এটা তাদের কাজ নয়, এটাকে আলাদা একটা ভাগ করে দেওয়া দরকার।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোচ হিসেবে কাজ করা এই কোচ আরো বলেন, “আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেট সবগুলোই বিসিবির আন্ডারে থাকে, কিন্তু এটা তাদের স্বাধীনতা তাদের নেই। সব দলের ব্যক্তিগত স্টাফ, ফিজিও, এবং নিজস্ব কাঠামো থাকা দরকার। এটা কঠিন কিছু নয় এটা করা সম্ভব। আমাদের ক্রিকেট বোর্ড যে পরিমাণ টাকা খরচ করে , এবং আমি গর্বিত আমাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়, এতো বিজনেস হয় আমাদের দেশে ক্রিকেট নিয়ে, এখানে ক্রিকেট পৃষ্ঠপোষকতার জন্য কত কোম্পানি এগিয়ে আসছে। সো টাকা কোন সমস্যা নয়।’

বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে উন্নতির পথে বাধার বিষয়ে বলতে গিয়ে এই অভিজ্ঞ কোচ বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে আমাদের কাজ করার পলিসি, ভিশন ঠিক নেই। সেজন্য আমি বলছি এটা ক্রিকেট বোর্ডের একার করা সম্ভব না। এবং ক্রিকেট বোর্ড একা করতে চায় বলেই অনেক কিছু ঠিক মত হয় না। এটা জাতীয় স্পোর্টস কাউন্সিলের একটা দায়িত্ব, কারণ আমাদের ৬৪ জেলার মাঠ গুলো তাদের আন্ডারে। অবশ্যই তাদের একটা রোল প্লে করতে হবে। আমাদের স্কুল গুলো আছে , স্কুল গুলোর মাঠ গুলো আছে , স্কুলের দায়িত্ব এগুলো ঠিক করা। এবং যেখানেই আমরা যাই না কেন সেখানেই টাকার প্রয়োজন। এবং বিভাগীয় ক্রিকেট কমিটি যারা আছে সবাইকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলেই ইংল্যান্ড -অস্ট্রেলিয়ার মতো উন্নতি সম্ভব হবে।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »