নিউজ ডেস্ক »
সাউথহ্যাম্পটন টেস্টে জ্যাক ক্রাউলির দ্বিশতক ও বাটলারের শতকে পাহাড়সম রানের পুঁজি গড়েছে ইংলিশরা। সেই সাথে টেস্টে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডে সাকিব-মুশির পাশে নাম লিখিয়েছে ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি ও জস বাটলার।
১২৭ রানে ৪ উইকেট হারিয়ে পথ হারানো ইংল্যান্ডকে আশার আলো দেখান ক্রাউলি-বাটলার। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে শুধু ইংলিশদের ইনিংসের লাগামই ধরেননি বরং নাম লিখিয়েছেন টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ডে। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটিতে সাকিব-মুশির পাশে নাম লেখান ক্রাউলি-বাটলার! এছাড়া ইংল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের করা পঞ্চম উইকেটে ৩৫৯ রান ই ছিলো পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ রানের জুটি। এবার এই রেকর্ডে ভাগ বসালেন ক্রাউলি ও জস বাটলার।
টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটিঃ
বার্নার- ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৪০৫ (প্রতিপক্ষ ইংল্যান্ড)
স্টিভ ওয়াহ -ব্লিওয়েট (অস্ট্রেলিয়া) ৩৮৫ (প্রতিপক্ষ দক্ষিণআফ্রিকা)
ভিভিএস লাক্সম্যান – রাহুল দ্রাবিড় (ভারত) ৩৭৬ (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)
সাকিব আল হাসান -মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৩৫৯ (প্রতিপক্ষ নিউজিল্যান্ড)
জ্যাক ক্রাউলি – জস বাটলার (ইংল্যান্ড) ৩৫৯ (প্রতিপক্ষ পাকিস্তান)
গ্রায়েম স্মিথ – এবিডি ভিলিয়ার্স (দক্ষিণআফ্রিকা) ৩৩৮ (প্রতিপক্ষ পাকিস্তান)
মাইকেল ক্লার্ক – মাইক হাসি (অস্ট্রেলিয়া) ৩৩৪* (প্রতিপক্ষ ভারত)
নিউজক্রিকেট২৪/ এইচএএম
