পদত্যাগ করেননি ম্যাকেঞ্জি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট পাড়ায় গতকালের জোর গুঞ্জন, বাংলাদেশের ক্রিকেট থেকে পদত্যাগ করেছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। গতকাল বিকেলে এ খবর ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। ক্রিকেটের জনপ্রিয় দুই ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ আর ‘ক্রিকবাজ’ এমন প্রতিবেদন প্রকাশও করেছে।

নিউজগুলো বলা হয়েছ, বাংলাদেশের ক্রিকেট দলের ব্যাটিং কোচ পদ থেকে আমি পারিবারিক কারণে অব্যহতি নিয়েছি।’ তার এই কথায় পরিষ্কার হয় যে, নেইল ম্যাকেঞ্জি আর টাইগারদের ব্যাটিং পরামর্শক নন।

তবে সকাল হতেই জানা গেলো, এই খবর ছিলো গুঞ্জন। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ার্ম্যান আকরাম খান বলেন, ‘আমাদের কাছে তিনি যে মেইল পাঠিয়েছেন, তাতে এমন কথা বলা নেই যে বাংলাদেশের জাতীয় দলের সাথে তিনি আর কাজ করবেন না। এই করোনাকালীন সময়ে তিনি পারিবারিক অসুবিধার কারণে আমাদের সাথে কাজ করতে অপারগতা প্রকাশ করেছেন। মানে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ও শ্রীলঙ্কায় তিন টেস্ট চলাকালীন প্রায় ৬০ দিন সময় যে তার বাংলাদেশ দলের সাথে থাকার কথা ছিল, সেটা তিনি পারবেন না। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, আর কখনও কাজ করবেন না- এমন কথা কিন্তু বলেননি। তার মেইলে এমন কোনো কথা লেখা নেই।’

আকরাম আরও জানান, ‘আসলে প্রস্তুতি আর অনুশীলন মিলে দু’ মাসের ব্যাপার। এই সময়টা আমাদের জাতীয় দলের সাথে কাজ করতে না পারার অপারগতা প্রকাশ মানেই কিন্তু একদম সরে দাঁড়ানো নয়। এখন আমার মনেও জেগেছে প্রশ্ন, তিনি কি করে এমন কথা বললেন? কারণ আমাদের কাছে পাঠানো মেইলে তো পদত্যাগের কথা লেখা নেই।’

গতকালের নিউজ আর আজ আকরাম খানের কথায় তৈরি হয়েছে জটিলতা। কি হতে যাচ্ছে এদেশের ক্রিকেটে? ম্যাকেঞ্জি না আসলে বাংলাদেশ দলে ব্যাটিং পরামর্শক কে হবেন বিষয়ে পরিষ্কার করে আকরাম বলেন, ‘আমরা খুব শীঘ্রই ঐ ২-৩ জনের মধ্য থেকে যে কোনো একজনকে বেছে নেব। তবে সেটা শুধু শ্রীলঙ্কা সফরের জন্য।’

নিউজক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »