সহ-অধিনায়কের নেতৃত্ব হারালেন অ্যালেক্স ক্যারি

নিউজ ডেস্ক »

বছর খানেক আগে সাদা বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পান উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। তবে আসন্ন ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নতুন সহ অধিনায়কত্ব করবেন দলটির পেস বোলার প্যাট কামিন্স। এর আগে কামিন্সের সাথে উইকেটরক্ষক ব্যাটসম্যান আলেক্স ক্যারি যৌথভাবে এই দায়িত্ব পালন করলেও এবার আর ক্যারিকে এমন বড় দায়িত্বে রাখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। যার কারণে কিছুটা হতাশ হয়ে পড়েছেন ২৮ বছর বয়সি এই ব্যাটসম্যান।

শনিবার এ বিষয়ে ক্যারি বলেন, ”কিছুটা হতাশ তো হয়েছিই। কিন্তু গত ২৪ মাসে আমি যে সুযোগটা পেয়েছিলাম সেটার জন্যে আমি কৃতজ্ঞ। এখনও আমার নামের পর অমন পদবি থাকলে ভালো লাগতো, যদিও এতে কিছুই হবে না। এখনও আমি কঠোর পরিশ্রম করছি। আশা করছি সুদিন আসবে।”

কামিন্সের সহ-অধিনায়কত্বের প্রতি যথেষ্ট আস্থা রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এ কারণে অবশ্য নিজের ভেতর কোন ক্ষোভ নেই ক্যারির।

তিনি আরও বলেন,”এটা আবার আগের মডেলে (একজন সহ-অধিনায়ক) ফিরে গেল যেটা আগে দারুণ কাজ করেছে। প্যাট কামিন্স দারুণ একজন অধিনায়ক। অ্যারন ফিঞ্চ তো অবশ্যই! এমন সিদ্ধান্ত আমার জন্যে আরামদায়কও বটে!”

সহ-অধিনায়কের পদ হারালেও দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে খেলে যেতে চান ক্যারি। পরবর্তীতে যদি অধিনায়কত্ব বা সহ-অধিনায়কত্ব পান তাহলে ভালো লাগবে তাঁর, যদিও সেটা মূল লক্ষ্য নয় ক্যারির। আর যদি পদবী নাও আসে তাহলেও সমস্যা না।

নিউজক্রিকেট২৪/ এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »