বেফাঁস মন্তব্য করে ক্ষমা চাইলেন মিয়াঁদাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কিছুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন সাবেক পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানকে এক হাতে নিয়েছিলেন মিয়াঁদাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সাবেক ক্রিকেটার। একজন ক্রিকেটার হওয়ায় দেশের ক্রিকেট অঙ্গনে একটু বেশিই মনোযোগ তার। দেশের ক্রিকেটকে নিজে হাতে ঢেলে সাজাচ্ছেন সাবেক এই অলরাউন্ডার। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরানের এমন কর্মকাণ্ডে বেজায় ক্ষেপেছেন আরেক সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ । ইমরান খানের সমালোচনা করায় মিয়াদাদকে পড়তে হয়েছে নানান সমালোচনার মুখে। এ বিষয়ে তিনি আগে মুখ না খুললেও এবার তার মন্তব্যের কারণে ক্ষমা চাইলেন তিনি।

ইমরান খানের বিপক্ষে মিয়াঁদাদ অভিযোগ তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে যারা এখন দায়িত্ব পেয়েছে তাদের ক্রিকেট জ্ঞান সল্প, এছাড়াও তার আরো অভিযোগ ছিলো ইমরান খান পাকিস্তানীদের প্রধন্য দিচ্ছেন না। তবে মিয়াঁদাদের বোনের ছেলে ফয়সাল ইকবালকে ঘরোয়া ক্রিকেটে কোচের দায়িত্ব দেওয়ার পরে ভোল পাল্টেছেন মিয়াঁদাদ। মিয়াঁদাদ বলেন, ‘আমি যদি কারও বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে এজন্য ক্ষমাপ্রার্থী। বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। আমি আসলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের পারফরম্যান্সের পর ক্ষিপ্ত ছিলাম।’

এর আগে মিয়াঁদাদ এক ভিডিও বার্তায় বলেছিলেন, পাকিস্তান ক্রিকেটের দায়িত্বে যারা আছেন তাদের অধিকাংশ ব্যক্তিই খেলাধুলার মূল বিষয় জানেন না। তাদের সরিয়ে উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার জন্য মিয়াঁদাদ ব্যক্তিগতভাবে ইমরানের সাথে আলোচনা করবেন বলেও ভিডিওতে দাবি করেছিলেন। বিশেষ করে পিসিবির সিইও ব্রিটিশ পাকিস্তানি নাগরিক ওয়াসিম খানের বিরুদ্ধে মিয়াঁদাদের আক্রোশ বেশি ছিল। বেফাঁস মন্তব্যের কারণে দুঃখপ্রকাশ করে মিয়াঁদাদ এখন বলছেন, ‘পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।’

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »