ক্রিকেটকে বিদায় জানালেন হোয়াইট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়া দলের তারকা ব্যাটসম্যান ক্যামেরন হোয়াইট। ক্যারিয়ারের নানা সময় দলের প্রয়োজনে খেলেছেন বড় ইনিংস তবে কখনো দলে থিতু হতে পারেননি। লম্বা ক্যারিয়ারে সবসময় আসা-যাওয়ার মধ্যেই পার করেছেন তিনি। বর্তমানে ৩৭ বছর বয়সে সবধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি এই ব্যাটসম্যান। ২০১৮ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার জার্সি পরে খেলেছেন তিনি। দুই বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিলেন তিনি।

অবসর নেওয়ার প্রধান কারণ হয়তো ব্যাট হাতে রানে না থাকার কারণ। যার কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। জানিয়েছেন খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়ে নামবেন এই অজি ব্যাটসম্যান। সেই ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি।

এ বিষয়ে হোয়াইট বলেছেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে আমি সত্যিই সন্তুষ্ট। আমার মনে হয়েছে আমার খেলোয়াড়ী জীবন শেষ। আমি এ ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছি। তবে এখন আমি কোচিংয়ে মনোনিবেশ করতে প্রস্তুত।’

২০০৫ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল হোয়াইটের। এরপর ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯১টি ওয়ানডে, ৪৭টি টি-টোয়েন্টি ও ৪টি টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার। ওয়ানডেতে ৩৩.৯৬ গড়ে রান করেছেন ২ হাজার ৭২ রান। আর টি-টোয়েন্টিতে ৩২.৮০ গড়ে রান করেছেন ৯৮৪ রান। ৪ টি টেস্ট ম্যাচে তার রান ১৪৬।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »