ক্রাউলি-বাটলারের ব্যাটে প্রথমদিন শেষে শক্ত অবস্থানে ইংলিশরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথহ্যাম্পটনের রোজ বোলে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ক্রাউলির শতক আর বাটলারের অর্ধশতকে দিনশেষে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

দিনের শুরুতেই রুঢ়ি বার্ন্সের উইকেট হারায় ইংলিশরা। তারপর ক্রাউলির সাথে সিবলির ৬১ রানের জুটিতে ফাটল ধরে ইয়াসির শাহের বলে। বড় স্কোর গড়তে পারেননি রুট কিংবা ওলি পোপও! দলীয় ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা। রুট ২৯ আর পোপ আউট হন মাত্র ৩ রানে। একপ্রান্ত আগলে রেখে জস বাটলারকে সঙ্গে নিয়ে বিপর্যস্ত দলকে টেনে তুলেন জ্যাক ক্রাউলি! তুলে নেন নিজের ক্যারিয়ারের মেইডেন টেস্ট সেঞ্চুরি।

ইনিংস মেরামতের কাজ করতে করতে একে একে শতকের পর ক্রাউলি তুলে নেন নিজের প্রথম অর্ধশতক। যোগ্য সঙ্গ দিয়ে বাটলার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক। প্রথম দিনশেষে ক্রাউলির অপরাজিত ১৭১ ও বাটলারের অপরাজিত ৮৭ রানে ৪ উইকেটে ৩৩২ রান নিয়ে দিনশেষ করে স্বাগতিকরা। ক্রাউলি-বাটলারের অপরাজিত ২০৫ রানের জুটি বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে প্রথম ইনিংসে।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »