নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের শিশুকন্যা আলাইনা হাসান আব্রীর একটি ছবি প্রকাশের পর সেই ছবিতে কিছু বিকৃতি মস্তিস্কের মানুষের কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্যের শিকার হতে হয় সাকিব কন্যাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলেও এবার এই ব্যাপারে নিজেদের কড়া অবস্থান জানান দিলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ।
আলাইনার ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে ডিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ হতে এক বার্তায় ডিএমপির সাইবার ক্রাইম বিভাগ জানায়:
বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি সাকিব আল হাসান কন্যা আলাইনা হাসান আব্রীর একটি মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে আলাইনাকে উদ্দেশ্য করে কিছু বিকৃতি মস্তিস্কের মানুষরূপী কিট তাঁদের পশু সুলভ মানসিকতার প্রমাণ দিয়ে বাজে মন্তব্য করতে থাকে।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
