নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিকঠাক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে আসছে শ্রীলঙ্কা সফরে বাইশ গজে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জুয়াড়ির দেওয়া প্রস্তাবের ঘটনা গোপন রাখার অপরাধে শাস্তি ভোগ করা সাকিবের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ই অক্টোবর। যার ফলে আসছে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে সাকিবের মাঠে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে।
নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচে মাইলফলক স্পষ্ট করার সুযোগ থাকছে নাম্বার ওয়ানের। এই ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করতে পারলে ৩য় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে ৪ হাজার রানের মাইলফলক অতিক্রম করবেন সাকিব।
দেশের হয়ে টেস্ট ফরম্যাটে এখন অব্দী ৫৬ ম্যাচে ৩৯.৪০ গড়ে ৩৮৬২ রান করেছেন সাকিব। সাদা পোশাকের এই ফরম্যাটে ৭টি শতক ও ২৪ টি অর্ধশতক হাঁকিয়েছেন বাংলাদেশী এই পোস্টার বয়।
উল্লেখ্য, দেশের হয়ে এর আগে ৪ হাজার আন্তর্জাতিক টেস্ট রান করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। রান সংগ্রহের দিক দিয়ে এই তালিকায় শীর্ষে থাকা মুশফিকুর রহিমের মোট রান ৪৪১৩। এছাড়া তালিকার দুইয়ে থাকা তামিমের সংগ্রহ ৪৪০৫।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর/ মারুফ ইসলাম ইফতি
