নিউজ ডেস্ক »
২০২১ টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগ্রহী আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে ভারতে এই সিরিজ আয়োজন করতে চায় এসিবি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক অনলাইন মাধ্যম ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন এসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নাজিম জার আবদুলরহিমজাই।
নাজিম জার বলেন, ‘বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজটি। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এই তিন দেশ খেলবে সিরিজটি। তিন বোর্ডই মৌখিকভাবে সিরিজটি খেলতে সম্মত হয়েছে।’
করোনা মহামারীতে বেশ কিছু সিরিজ স্থগিতসহ হয়েছে বাতিলও। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ বাতিলের পর শঙ্কায় রয়েছে অজিদের বিপক্ষেও আসন্ন সিরিজটি বাতিলের। তবে এসিবি চেষ্টা করছে অজিদের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের। আইসিসির পরিকল্পনা অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট আয়োজনের প্রস্তাব দিবে এসিসি এমটাই জানান আফগান বোর্ডের প্রধান নির্বাচক অ্যান্ডি মোলস।
মোলস বলেন, ‘আমরা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচ নিশ্চিত করার দিকে চেষ্টা চালাচ্ছি।’
নিউজক্রিকেট২৪/ এইচএএম
