নিউজ ডেস্ক »
বাবর আজমকে অধিনায়ক করে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য ১৭ সদস্যর দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে যায়গা করে নিয়েছেন তরুন তুর্কি নাসিম শাহ ও পাকিস্তান সুপার লীগ (পিএসএল) এ দূর্দান্ত পার্ফরমেন্স দিয়ে নজর কাড়া হায়দার আলী।
পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক বলেন, `এটি প্রায় একই দল, যারা আমাদের সংক্ষিপ্ত ফর্মেটে খেলে থাকে। মূল দলের পাশাপাশি পিএসএল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে দূর্দান্ত পার্ফম করা তরুন তুর্কি হায়দার আলীকেও আমরা সুযোগ দিচ্ছি। এছাড়াও থাকছে নাসিম শাহ। মূলত করোনা মহামারীর কারণে আমরা বড় একটি দল রাখার সুযোগ পাচ্ছি এতে বিকল্প খেলোয়াড়েরা থাকছে। ফখর জামান, সরফরাজ ছাড়াও মূল দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরও ফিরেছে।`
তিনি আরো বলেন, `ইংল্যান্ডের শক্তিশালী দল হওয়ায় এটি একটি দারুন সিরিজ হতে চলেছে। আমরা ভাল ক্রিকেট খেলতে চাই এবং সিরিজ জিততে চাই।`
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওহাব রিয়াজ।
সিরিজের প্রথম টি-২০ তে ২৮শে আগস্ট মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। ৩০ শে আগস্ট দ্বিতীয় ও ১লা সেপ্টেম্বর সিরিজের শেষ টি-২০ খেলবে দু’দল।
নিউজক্রিকেট২৪/ এইচএএম
