নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোহাম্মদ নবী আফগানিস্তান ক্রিকেট আজকের পর্যায় আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার। তাই খেলোয়াড়ি জীবন শেষ হতে না হতেই তাকে বোর্ডে যুক্ত করে নিয়েছে (এসিবি)। বর্তমান খেলোয়াড় এবং সাবেক এই অধিনায়ককে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এসিবির দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার নতুন চার জন বোর্ড সদস্যের নাম ঘোষণা করেছে তারা। খেলোয়াড়ি জীবন এখনো থেমে যায়নি। তার মধ্যেই বোর্ডের খাতায় নবীর নাম সেটা নেহাতই বড় চমক। অফ স্পিনিং এই অলরাউন্ডারকে নিয়োগের ব্যাপারে কোনো কারণ অবশ্য ব্যাখ্যা করেনি এসিবি। বোর্ড যখন এ বিবৃতি দিয়েছে, তখন সেন্ট লুসিয়া জুকসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন নবি।
গেল বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাক থেকে অবসর যান নবী। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। বর্তমান সময়ে খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া প্রথম ব্যক্তিই মনে করা হচ্ছে তাকে।
এসিবির নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়া অন্য তিন জন হলেন দেশটির এখনকার মহিলা বিষয়ক মন্ত্রী হাসিনা সাফি, সংসদ সদস্য রোহুল্লাহ খানজাদা ও আফগানিস্তানের প্রথম উপরাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা হারুন মির।
নিউজক্রিকেট/শাওন
