বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বার্বাডোজের জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাকে পিছনে ফেলে শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ। আজকে চলছে ২য় দিনের খেলা। আজ ২য় দিনের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সেন্ট লুসিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বার্বাডোজ।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোজ অধিনায়ক ড্যারেন স্যামি। বৃষ্টির বাধায় লুসিয়া ব্যাট করতে পেরেছে ১৮.১ ওভার, তাতে ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৩১ রান। সর্বোচ্চ ৩৫ রান আসে জনসন চার্লসের ব্যাট থেকে, ৩৫ রান করতে চার্লস খেলেন ১৯ বল। এছাড়াও অধিনায়ক হোল্ডারের ব্যাট থেকে আসে ২৭ রান। বার্বাডোজের পক্ষে দুইটি করে উইকেট নেন রষ্টন চেজ, এবং কুগেলেইজন।

বৃষ্টিবাধা পেরিয়ে বার্বাডোজ যখন ব্যাটিংয়ে নামে তখন সময় স্বল্পতায় কমিয়ে আনতে হয় ম্যাচের দৈর্ঘ্য। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বার্বাডোজের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৪৭ রানের। তবে আন্দ্রে ফ্লেচারের ৭ বলে অপরাজিত ১৬, মোহাম্মদ নবীর ৬ বলে ১৫ ও রাহকিম কর্নওয়েলের ৮ বলে ১৪ রানের ইনিংসে ভর করে বার্বাডোজ ম্যাচ জিতে নেয় ৪.১ ওভার ব্যাট করেই। রশিদ খান দুই ওভার বল করে দুটি উইকেট পেলেও খরচ করেন ২৪ রান। ফলে ম্যাচ থেকে ছিটকে যায় সেন্ট লুসিয়া।

স্কোরকার্ড:

বার্বাডোজ ট্রাইডেন্টস – ১৩১/৭ (১৮.১ ওভার)
চার্লস ৩৫, হোল্ডার ২৭, হোপ ১৯
চেজ ৮/২, কুগেলেইজন ২৮/২

সেন্ট লুসিয়া জুকস ৫০/৩ (৪.১ ওভার)
ফ্লেচার ১৬*, নবী ১৫, কর্নওয়েল ১৪
রশিদ ২৪/২, রেইফার ১৩/১

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »