করোনা পজিটিভ হওয়া যুবা ক্রিকেটারের করোনা মুক্তি

নিউজ ডেস্ক »

বাংলাদেশের যুবা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে আবাসিক ক্যাম্প। ৪৫ জন ক্রিকেটারকে ৩ ভাগে ভাগ করে অনুষ্ঠিত হবে এই ক্যাম্পটি। ক্যাম্প শুরুর আগে করানো হচ্ছে সকল ক্রিকেটারের করোনা টেস্ট । ২য় ধাপের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছিল ইফতেখার হোসেন ইফতির, তবে আশার খবর হচ্ছে করোনা থেকে মুক্তি মিলেছে ইফতির।

অনূর্ধ ১৯ দলের জন্য ঘোষণা করা ৪৫ সদস্যের দলকে তিন ভাগে ভাগ করে করোনা টেস্ট করে পাঠানো হচ্ছে বিকেএসপির আবাসিক ক্যাম্পে। প্রথম  ধাপের টেস্টে কোন ক্রিকেটারের করোনা পাওয়া না গেলেও ২য় ধাপের টেস্টে পজিটিভ রিপোর্ট আসে পেস বোলিং অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতির। গতকাল আবার ইফতির করোনা টেস্ট করা হলে এবার রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভ হলেও তিন দিন পর্যবেক্ষণের আগে দলের সাথে যোগ দিতে পারবেন না ইফতি।

৩ দিন পর্যবেক্ষণের পরে আবারো করানো হবে তার করোনা টেস্ট, সেখানে নেগেটিভ আসলে দলের সাথে বিকেএসপিতে যোগ দেওয়ার অনুমতি পাবেন এই অলরাউন্ডার। আর পজিটিভ আসলে পারবেন না এবারের ক্যাম্পে থাকতে।

গতকাল ৩য় ধাপের করোনা পরীক্ষা করানো হয় ১৫ ক্রিকেটার ও ৩ সাপোর্টিং স্টাফের। ১ম ধাপের মতো এই ধাপের সবার করোনা নেগেটিভ পাওয়া যাওয়ায় তাদেরকে পাঠানো হয়েছে বিকেএসপির আবাসিক ক্যাম্পে।

২৩ আগস্ট যুবা ক্রিকেটারদের ক্যাম্প শুরু হয় চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।  এই আবাসিক ক্যাম্পে ৪৫ ক্রিকেটারের ফিটনেস, স্কিল নিয়ে কাজ করার পাশাপাশি খেলানো হবে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও।

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »