কথা না শোনলে রেগে যেতেন ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রবল চাপ, খেলায় টান টান উত্তেজনা, তখন খেলোয়াড়দের অবস্থাও থাকে কঠিন। অনেক সময় রান আউট মিস, ক্যাচ মিস কিংবা চার বাঁচাতে না পারলে মেজাজ হারান ক্রিকেটাররা।

কিন্তু মাঠে মেজাজ হারান না মহেন্দ্র সিংহ ধোনি। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। সঠিক সিদ্ধান্ত নেন। মাঠে সতীর্থদের বকাঝকা করতে খুব কমই দেখা গিয়েছে এই অধিনায়ককে।

কিন্তু কথা না শুনলে মেজাজ হারাতেন ভারতের প্রাক্তন অধিনায়কও! এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রাক্তন পেসার আরপি সিং।

ধোনি ও সুরেশ রায়নার বন্ধুত্বের কথা সবাই জানেন। দু’জনে একই দলের হয়ে খেলছেন ১৫ বছর ধরে। স্বাধীনতা দিবসের দিন দুই তারকাই ক্রিকেটকে বিদায় বলেছেন।

সেই প্রিয় বন্ধু রায়নার উপরে এক বার ভয়ঙ্কর রেগে যান ধোনি। তার সাক্ষী ছিলেন আরপি সিং।

তিনি বলেন, ‘সে বার আমরা শ্রীলঙ্কা সফরে গিয়েছিলাম। কভারে ফিল্ডিং করছিল রায়না। আর বার বার রায়না খুব কাছে চলে আসছিল। ধোনি ওকে কাছে আসতে নিষেধ করেছিল। কিন্তু রায়না শুনছিল না। কয়েকটা বল পরে রায়না একটা বল ধরতে পারেনি। তখনই ধোনি রেগে যায়। কড়া ভাবে রায়নাকে পিছিয়ে যেতে বলে। মাঠের ভিতরে খুব একটা কথা বলত না ধোনি। বকাঝকাও করতো না। কিন্তু ধোনিও মেজাজ হারাতো।’

নিউজক্রিকেট/আজহার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »