২৩ বিশ্বকাপের পরে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ফিঞ্চ

নিউজ ডেস্ক »

মহামারী করোনার কারনে ক্রিকেট মাঠের বাইরে, মাঠে ফিরতে মরিয়া ক্রিকেটাররা। সব দেশের ক্রিকেটাররাই শুরু করেছে অনুশীলন। করোনার এই অবসর সময়ে অনেকেই ভাবছে অনেক বিষয় নিয়ে। যেমনটা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ চিন্তা করছেন তার ক্রিকেট থেকে বিদায় নেওয়া নিয়ে। ফিঞ্চ খেলতে চান ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত। ভারতে অনুষ্ঠিত হওয়া ২০২৩ বিশ্বকাপ খেলে ব্যাট প্যাড তুলে রাখার পরিকল্পনা আকছেন এই অজী অধিনায়ক।

বুধবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে অবসর নিয়ে নিজের ভাবনা জানান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। করোনার কারণে হুট করে চলে আসা এই বিরতি তাকে আরও সতেজ করে তুলেছে বলে মনে করছেন ফিঞ্চ।এই সময়েই ফিঞ্চ পুনর্বিবেচনা করেছেন নিজের ক্যারিয়ার নিয়ে। তবে এই পরিকল্পনা করলেও নিজের ফর্ম এবং চোটের বিষয়েও অবগত এই ব্যাটসম্যান। তাঁর ধারণা, এই বিরতি অ্যাথলেটদের মানসিকভাবে সতেজ করে তুলেছে।

অজী অধিনায়ক বলেন, ফিঞ্চ বলেন, ‘ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়। কিছুদিন আগে থেকেই এটা আমার মাথায় ছিল, বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে। এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন; তবে অ্যাথলেটদের জন্য, বিশেষ করে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। এটার প্রয়োজনও ছিল, যে সুযোগ আগে হয়নি।’

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৫ টেস্ট, ১২৬ ওয়ানডে, এবং ৬১ টি টি২০ খেলেছেন ফিঞ্চ। ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ২০১৯ বিশ্বকাপে তার নেতৃত্বে সেমিফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া।

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »